এই পত্রিকায় সন্ধান করুন

টুনটুনি | স্বাগতা ভট্টাচার্য

 

ছোটো পাখি টুনটুনি

আম ডালে বাসা,

ছানা থাক দুধে ভাতে

এইটুকু আশা!


ছোটো-ছোটো চঞ্চুতে 

খঁড়কুটো আনে,

ভোর হলে ভরে দেবে 

ছড়া আর গানে।


ঝড়, জল, বাদলাতে

নিরাপদে থাকে!

জুটিবেঁধে সুখী ওরা,

কত ছবি আঁকে।


 ছোটো পাখি, ছোটো নীড় 

ছোটো-ছোটো আশা,

ছোটো বুকে থাকে তার 

কতো ভালোবাসা।


তবু নেই কোত্থাও 

উড়ে যেতে মানা!

মস্ত সে আকাশেতে,

মেলে দেবে ডানা।



লেখক: স্বাগতা ভট্টাচার্য, 

নবগ্রাম, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, ভারত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন