বিজ্ঞাপন

৬ষ্ট বর্ষে শিশুকিশোর টুনটুনি! টুনটুনির সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা!

সাহিত্য অঙ্গন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্য অঙ্গন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

তোমাদের জন্য বই


 শিশুতোষ গল্পগ্রন্থ 

বই: গল্পের গরু গাছে

মুহাম্মদ বরকত আলী

প্রকাশনা : পাতা প্রকাশনী 

বইমেলা ২০২৪ এর নতুন বই।

প্রচ্ছদ মূল্য ২৫০ টাকা। 

বিক্রয় মূল্য ২০০ টাকা।

শিল্পসাহিত্য সংবাদ


অসহিষ্ণু পৃথিবীর বুকে' কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন:
অমর একুশে বইমেলা ২০১৯ এ প্রকাশ হয়েছে কবি ও কলামিস্ট আবুল খায়ের- এর একক কাব্যগ্রন্থ ‘অসিষ্ণু পৃথিবীর বুকে’। শনিবার বাংলা একাডেমি চত্বরে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জনপ্রিয় ছড়াকার ও দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক রফিকুল হক দাদু ভাই, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক পরিচালক লেখক আলী ইমাম, লেখিকা দিলারা, কবি আবুল খায়েরসহ অসংখ্য লেখক ও পাঠক।

‘অসহিষ্ণু পৃথিবীর বুকে’ কাব্যগ্রন্থের লেখক জানান, ‘অমর একুশে বইমেলায় বইটি প্রকাশ করতে পেরে আমি যতটা না আনন্দিত, ততটা আনন্দিত গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বইটির মোড়ক উন্মোচন করতে পেরে।’ বইটির মোড়ক উন্মোচন শেষে কবি তাঁর বইটি নিয়ে বাংলা ভিশন টিভিতে সাক্ষাৎকার দেন।

উল্লেখ্য যে ‘অসহিষ্ণু পৃথিবীর বুকে’ বইটি প্রকাশ করেছে উচ্ছ্বাস প্রকাশনী এবং প্রচ্ছদ করেছেন জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। অমর একুশে বইমেলায় ১৭৫ টাকা মূল্যে বইটি পাওয়া যাচ্ছে জলতরঙ্গ প্রকাশনীর ৬২৪ নং স্টলে, পাতা প্রকাশনীর ৪৪২ নং স্টলে এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের স্টলে।
এছাড়াও পাঠক সমাবেশ শাহবাগ, ঢাকা; জনান্তিক, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা; কবিতাক্যাফে, কাঁটাবন, ঢাকা; বাতিঘর, চট্টগ্রাম; টাউন স্টোর্স এবং বইবাড়ি, রংপুরসহ দেশের অভিজাত বই বিপনিতে।।।

বই আলোচনাঃ মাহমুদুল হক আনসারীর “সম্প্রীতির দেশ বাংলাদেশ” | আজহার মাহমুদ



“সম্প্রীতির দেশ বাংলাদেশ”। কি চমৎকার একটি বাক্য!  তবে এটি শুধু বাক্যেই নয়, এটি একটি বইয়ের নাম। মাহমুদুল হক আনসারীর ৬৯টি প্রবন্ধ ও নিবন্ধ নিয়ে সাজানো এই বইটি প্রকাশ করেছেন লেখক নিজেই। ১৯২ পৃষ্টার এ বইটি না পড়লে বুঝবেন না লেখক কতটা ভালোবাসার মাধ্যমে তার লেখা প্রবন্ধগুলো উপস্থাপন করেছেন পাঠকের জন্য। ৬৯টি প্রবন্ধ তরুণ লেখকদের জন্য হতে পারে শিক্ষণীয়। এ প্রবন্ধগুলো শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে সাচ্ছন্দে স্থান পাবে বলে আমার মনে হয়। বইয়ের শুরুতেই লেখক তার সেরা লেখাটি দিয়ে শুরু করেন। প্রথম প্রবন্ধটি “বিশ্বনবী মুহাম্মদ” দিয়ে শুরু। প্রবন্ধের ভেতর তিনি মহানবী হযরত মুহাম্মদ (স:) এর মূল জীবনী তুলে ধরতে চেষ্টা করেছেন। এর পরের যে প্রবন্ধটি রয়েছে সেটা হচ্ছে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ”। এখানে লেখক বাংলাদেশের সাথে বঙ্গবন্ধুর যে সম্পর্ক রয়েছে সেটা সহজ ভাষায় উপস্থাপন করেছেন এবং জোর গলা দিয়ে  বঙ্গবন্ধুকে জাতির পিতা বলেছেন। এছাড়াও পুরো বইতে আমার বেশ কিছু প্রবন্ধের প্রতি মায়া জন্মেছে। যেকোনো তরুণ লেখকের আকর্ষন হতে পারে এ প্রবন্ধগুলো।  সবার উপর দেশাত্ববোধ, চেতনার প্রতিক শহীদ মিনার, মা মাটি দেশকে ভালোবাসি, এ ধরনের প্রবন্ধগুলো সত্যি বড়ই আকৃষ্ট করে যেকোনো পাঠকের হৃদয়কে। কেন জানি মনে হয় চেতনার প্রতিক শহিদ মিনার প্রবন্ধটি হাজার বার পড়ি। এতে এক অন্যরকম সাধ পাওয়া যায়। মজার বিষয় মাহমুদুল হক আনসারীর “সম্প্রীতির দেশ বাংলাদেশ” বইটিতে যে সকল প্রবন্ধ দিয়ে সাজানো তার সবকটি জাতীয় এবং স্থানীয় কোনো না কোনো পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেইসব প্রকাশিত প্রববন্ধগুলো এক এক করে তিনি পাঠক মহলের অনুরোধে বইটি প্রকাশ করেন। মাহমুদুল হক আনসারী বাংলাদেশের অন্যতম একজন প্রাবন্ধিক, কলামিস্ট এবং গবেষক। আমার বিশ্বাস যারা বইটি পড়েন নি তারা বইটি পড়লে আবার এরকম আরো একটি বই পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। দেশের প্রতি ভালোবাসা রেখে প্রাবন্ধিক মাহমুদুল হক আনসারী যে প্রবন্ধগুলো লিখে পাঠক হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করার চেষ্টা করেছেন তা সত্যি অতুলনীয়। লেখকের প্রতি রইল শ্রদ্ধা আর ভালোবাসা ।

বইয়ের নাম                  : সম্প্রীতির দেশ বাংলাদেশ
লেখক                       : মাহমুদুল হক আনসারী
প্রকাশক                      : মাহমুদুল হক আনসারী (লেখক নিজেই)
মূল্য         : ২০০ টাকা
পৃষ্ঠা সংখ্যা : ৯২ পৃষ্ঠা
আইএসবিএন নাম্বার            : ৮৭৮৯৮৪৩৪৩৩৫৯৮ 
প্রকাশের সময়  : ডিসেম্বর ২০১৭
রিভিউ লেখকের নাম           : আজহার মাহমুদ
মোবাইল                       : ০১৮৩০১৩৬৮৩৪