এই পত্রিকায় সন্ধান করুন

গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

আফিয়াদের মোল্যা আম ও আমে পোকার রহস্য | সাঈদুর রহমান লিটন

 


আফিয়াদের বাড়িতে অনেক গুলো বড় বড় আম গাছ আছে । সব গাছেই আম ধরেছে। প্রায় সব গাছেই এখন আম পেকেছে। দেশাল আম। এ আমের বিশেষ কোন নাম নেই, যে নামে ডাকলে সারাদেশের মানুষ চিনবে। বাড়ির মানুষ চেনার জন্য  কিছু আম গাছের   নাম রাখা হয়েছে। যেমন গোলা আম, কাঁচা মিঠা আম, সিঁদুরে আম, টুইরে আম, টিয়ে বরণ আম, আরো বেশ কিছু এই জাতীয় নাম রাখা হয়েছে। নাম রাখার জন্য বিশেষত্ত্ব ও আছে, যেমন আমের ভিতর প্রচুর গোলা হয় তাই গোলা আম, কাঁচা থাকতেই মিষ্টি থাকে  তাই কাঁচা মিঠে আম, ছোট ছোট আম তাই টুইরে আম, আমের গায়ে সিঁদুরের মত লাল রঙ হয় তাই সিঁদুরে আম, আম পাকলেও সবুজ থাকে তাই টিয়ে বরণ আম। এই নাম গুলো রেখেছেন আফিয়ার দাদি। আম গাছ গুলো লাগিয়েছেন ও  তিনি। তিনি কোথাও গেলে যে আম খেয়ে ভালো লাগলেই সেই আমের  আঁঠি লাগিয়েছেন। তখন থেকেই নাম ও রেখেছেন। যেমন বাড়ির পশ্চিম পাশে একটা আম গাছ আছে মাঝারি সাইজের আম হয়।