ফেলে আসা গ্রাম
ইটের পরে ইট পরেছে
দেখতে মনোহর,
পাশাপাশি ঘেঁষাঘেঁষি
তবুও সবাই পর।
এই শহরে এসির মধ্যে
ভ্যাপসা গরম পরে,
পথের পরে রাস্তার মানুষ
বুটের তলায় মরে।
শহর জুড়ে কতো মানুষ
মানবতা নাই,
গাঁয়ের মানুষ অতি আপন
প্রানের ছোঁয়া পাই।
স্মৃতির পাতায় অতীত গুলো
বিন্দু বিন্দু ঘামে,
মনের মাঝে ছন্দ হারায়
পরলে পরে জ্যামে।
যানবাহনে ঢাকার শহর
যন্ত্রণার এক ছবি,
ফেলে আসা গেরাম খানি
প্রভাত বেলার রবি।
মায়ের হাসি
আমার মায়ের স্বর্গ হাসি
মনে লাগে দোলা,
আমার মায়ের মিষ্টি হাসি
যায় না কভু ভোলা।
আমার মায়ের হাসির শোভা
চাঁদের সাথে মিলে,
আমার মায়ের দেখলে হাসি
সুখ পাওয়া যায় দিলে।
আমার মায়ের হাসি যেনো
ভোরের মিষ্টি আলো,
আমার মায়ের মুখের হাসি
দেখলে লাগে ভালো।
আমার মায়ের হাসির ধারা
নদীর মতো গতি,
যত সুখের ফল্গুধারা
আমার মায়ের প্রতি।
আমার মায়ের হাসি মুখ
সোনার মত জ্বলে,
সবার সেরা আমার মা যে
সকল লোকে বলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন