রাত হলে ওরা জাগে শিকারের আশে
পা দিয়ে মাটি ধরে কম জলে ভাসে।
সঙ্কেত পায় ওরা মাছ এলে কাছে
ঝুপ করে ডুব দিয়ে ধরে ফেলে মাছে।
মাছ ধরে বিষ তার ঢালে ঘাড়ে ধরে
ভূত যেন এসে জোরে মটকায় ধড়ে।
টেনে আনে মাছ ধরে ডাঙা দেখে তোলে
ইনজেকশন দেয় মাছ স্যুপ হলে !
স্যুপ খেয়ে চুপ করে ঘুম দেয় মিঠে
জল দিয়ে যায় ওরা বেমালুম হেঁটে !
জাল বোনা না না না না পারেনাতো সেটা
মেছো মাকড়সা ওটা বোনেনা নেটটা।
