থামা তোর গ্যাঙানি।
ঐ দেখ আকাশে
মেঘ ডাকে কড়কড়,
থমথমে হয়ে আছে
এখনি উঠবে ঝড়।
ঝরঝর ধারাতে
ভিজবে এই ধরা,
গাছপালা জলেভিজে
হবে যে মাতোয়ারা।
আমরাও পুকুরের
ধারে যাবো দুজনে,
ঘ্যাঙোর ঘ্যাঙ ঘ্যাঙোর ঘ্যাঙ
গাইবো যে কুজনে।
প্রেমের সময় এখন
আসছে যে বর্ষা কাল,
দুজনে গাইবো গান
সকাল বিকাল।
আসছে যে বর্ষা কাল,
দুজনে গাইবো গান
সকাল বিকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন