৬ষ্ট বর্ষে শিশুকিশোর টুনটুনি! টুনটুনির সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা!
টাপুরটুপুর বৃষ্টি দুপুর পায়ে দিয়ে রূপার নূপুর বর্ষা মেয়ে নাচে,টিনের চালে ঝুমুরঝুমুর আনন্দ সুর বাজে।গড়গড়িয়ে কলকলিয়ে ছুটছে ধারা ছলছলিয়েকি যে ভালো লাগে,খোকাখুকু উদোম গায়ে কাদা জলে মাগে।ভিজতে মানা নেই কি জানাভুলে গেলে হবে?ঠাণ্ডা জ্বরে ধরলে পরে কেমন হবে তবে?
টাপুরটুপুর বৃষ্টি দুপুর
পায়ে দিয়ে রূপার নূপুর
বর্ষা মেয়ে নাচে,
টিনের চালে ঝুমুরঝুমুর
আনন্দ সুর বাজে।
গড়গড়িয়ে কলকলিয়ে
ছুটছে ধারা ছলছলিয়ে
কি যে ভালো লাগে,
খোকাখুকু উদোম গায়ে
কাদা জলে মাগে।
ভিজতে মানা নেই কি জানা
ভুলে গেলে হবে?
ঠাণ্ডা জ্বরে ধরলে পরে
কেমন হবে তবে?
Read More
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন