বিজ্ঞাপন

৬ষ্ট বর্ষে শিশুকিশোর টুনটুনি! টুনটুনির সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা!

তোমাদের জন্য বই


বইঃ মন্টু মামার বিয়ে
লেখকঃ মুহাম্মদ বরকত আলী
প্রকাশকঃ অনুপ্রাণন প্রকাশন
ধরনঃ রম্য ও কিশোর গল্পগ্রন্থ 
গল্প সংখ্যাঃ মোট ৮ টি
মলাট মূল্যঃ ২৫০/


 

শাপলা ফোটা বিল | সাঈদুর রহমান লিটন


 


শাপলা ফোটা বিল

রোদের ঝিলমিল

মনটা যায় ভরে

দিন দুপুরে। 


যাচ্ছে দেখা চিল

মাছের কিলবিল

খাবার লোভে চিল

ওড়ে উপরে। 


সবুজ শাদা ফুল

নরম তুলতুল

হাত দিয়ে দেখো ছুঁয়ে

বিলের ঠান্ডা জলে।



কিশোর ছেলেমেয়ে

পানির মাঝে যেয়ে

শাপলা আনে তুলে 

কৈ,শিং আর পুঁটি ছানারা

থাকে জলের তলে। 


Read More

শরৎ ছবি আঁকছি | মৌসুমী চট্টোপাধ্যায় দাস

 


যেদিকে চাই পাল তুলেছে সাদা মেঘের নৌকো,
মাথার ওপর নীলচে রঙের সামিয়ানার চৌকো,
চৌকো তো নয়, আছে ছেয়ে গাঁয়ের এদিক ওদিক,
দোয়েল ফিঙের সুর শোনা যায় দৌড়ে গেছি যেদিক৷
শালুক কাশে গলাগলি, চড়ের বালি চিকচিক,
সূর্য খুশির রোদ ঢেলেছে, হাসছে বাতাস ফিকফিক৷
উড়িয়ে দিলাম খুশির ঘুড়ি প্রাণের মিলন যজ্ঞে,
শরৎ দিলো সুখ ভরপুর লোভ করি না সগ্গে৷
দুঃখ ভোলার মন্ত্র জানা এক জাদুকর ডাকছি,
দুগ্গাতলায় মিলন মেলার আগাম ছবি আঁকছি৷


তোমাদের জন্য বই


 শিশুতোষ গল্পগ্রন্থ 

বই: গল্পের গরু গাছে

মুহাম্মদ বরকত আলী

প্রকাশনা : পাতা প্রকাশনী 

বইমেলা ২০২৪ এর নতুন বই।

প্রচ্ছদ মূল্য ২৫০ টাকা। 

বিক্রয় মূল্য ২০০ টাকা।

দুষ্টুবিড়াল | হালিমা নদী

 



টুনটুনিটা বাঁধলো বাসা

বেগুনপাতায়,

তাইনা দেখে দুষ্টুবিড়াল

চোখটা পাকায়।


ছোট্টবাসায় একেক করে

তিনটে ডিম,

সেই খবরে বিড়াল নাচে

তা ধিন্ ধিন্।


টুনির বাসায় ফুটলো যখন

তিনটে ছানা,

বিড়াল ভাবে ছানার উপর

মারবে হানা।


ফন্দি বুঝে মা টুনিটা

বুদ্ধি আঁটে,

বিড়াল মাসি বলে বলে

পা'টা চাটে।


প্রশংসাতে দুষ্টুবিড়াল

একটু হাসে,

মাংস খাওয়ার লোভে খানিক

ভাঁটা আসে। 


ক'দিন পরে তিনটে ছানা

উড়তে শেখে,

দুষ্টবিড়াল লোভী চোখে

চেয়ে দেখে।


এক লাফিয়ে ছানাগুলো 

ধরতে গেলো,

ডালটা ভেঙে দুষ্টুবিড়াল

আছাড় খেলো।

পরিবেশ বাঁচান | আঞ্জুমান আরা।



 রাজু ক্লাশ সেভেনে পড়ে। স্কুল থেকে ফিরে এসে তাড়াতাড়ি করে দু'টো খেয়ে নেয়। তার পর আর পায় কে?সোজা মাঠে। বন্ধুদের কাউকে ডাকতে হয় না। খেলার মাঠে একত্রিত হওয়ার সময় সম্পর্ক সচেতন করার কোনো দরকার নেই। কারণ কিশোর বয়সে এই একটি ব্যাপারে সচেতনতা খোদার অসীম দান। 



চৈত্রের শেষে বিকেল বেলা যখন বৃষ্টি নামলো রাজু ও তার বন্ধুরা তখন মাঠে খেলছিলো। হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করলো। নিমিষেই জীবন বাঁচাতে কে কেথায় উধাও হয়ে গেল, তার হিসেব রাখার জন্য মাঠে অবশিষ্ট আর কেউ ছিলোনা।

 ক্লান্ত দেহে বই পড়ার টেবিলে প্রতি দিনই ঝিমায় রাজু। মায়ের বকুনি খেতে খেতে পেটে পরে রোজকার রাতের খাবার। ওদিকে বৃষ্টিতে আজকের আবহাওয়ার খবর হলেই কাঁথা কম্বল জড়িয়ে আরামে ঘুমিয়ে পারো। তাই হলো।

 পরের দিন স্কুল থেকে ফিরে মাঠে খেলতে গেলো রাজু ও তার বন্ধুরা। মাঠে গিয়ে রাজু দেখতে পেলো অন্য পাড়ার কতগুলো দুষ্টু ছেলে ওদের মাঠে এসে ভীর করে আনন্দে মেতে উঠেছে। অথচ মাঠে জমে আছে প্রচুর পরিমানে পানি। ছেলেগুলো মাঠের দিকে শুধু ঢিল ছুঁড়ছে। তাড়াতাড়ি পা চালিয়ে গিয়ে রাজু দেখলো অসংখ্য ব্যাঙ গাল ফুলাচ্ছে আর ঘ্যঙোর ঘ্যাঙ করে ডাকছে।

  রাজু চেখ ছানাবড়া। ক্ষণিকের জন্য রাজু চমকে গেলো এই ভেবে, এতো ব্যাঙ কোথা থেকে আসলো ? আর ওরা লুকিয়ে ছিলোই বা কোথায়? কিন্তু দুষ্টু ছেলেগুলোর দুষ্টামি দেখে রাজুর মনটা ব্যথিত হলো। সে বইয়ে পড়েছে সকল জীবের প্রাণ আছে ও তাদের অনুভূতি আছে। আরো আছে বাঁচার অধিকার। মানুষ সৃষ্টির সেরা জীব। সৃষ্টিকর্তা মানুষেকে অসাধ্য সাধন করার ক্ষমতা দিয়েছেন। কিন্তু দুষ্টু ছেলের দল ওদের কত নির্মম ভাবে মারছে। ওর মনে হলো ব্যাঙগুলো ওর কাছে বাঁচার আকুতি করছে। রাজু তার বন্ধুদের একপাশে ডেকে নিয়ে আসলো এবং গোল হয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো,

 -ওরা যে ব্যাঙ গুলোকে মারছে তাতে তোদের কষ্ট লাগেনা ?  

পল্টু ও রকেট ঠোঁট দু'টো উল্টো করে বললো,

-নাহ!

মন খারাপ করে সিয়াম বললো,আমিও তোকে এই কথাটা বলতে চেয়েছিলাম রাজু।তাহলে চল ওদের বাঁচাই।

তারা সবাই মিলো দুষ্টু ছেলেগুলোকে তাড়িয়ে দিলো আর বেঁচে গেল কতগুলো প্রাণ।

সব কথা শোনার পর  মা আর কোনো দিন রাজুকে বকা দেননি।

 সিয়াম ইঞ্জিনিয়ার হলেও রাজু এখন প্রাণীবিদ্যার উপর ডিগ্রী লাভ করেছে। আর সবাইকে বোঝানোর চেষ্টা করছে। 

অকারণে প্রাণী হত্যা বন্ধ  করুন,পরিবেশ বাঁচান।

ভূতের চিকিৎসা | আঞ্জুমান আরা

 



পাগল ভূতে কয় চেচিয়ে
জমেনা জমেনা,
তাবিজ কবজ কত দিলো
পাগলামি কমেনা।

নদীর জলে ডুবিয়ে রাখে
বেধে বস্তার মুখ,
তুললে আবার হেসে বলে
জলে বড্ড সুখ।

উল্টো করে গাছের ডালে
পা দু' টিকে বেঁধে,
পোটকা মাছ আর ব্যাঙের সুপ 
খেতে দিলে রেধে।

লোহা পুড়ে দিচ্ছে স্যাকা 
বদ্যি এসে তারে,
তার পরেও পাগলামি টা
বড্ড বেশি বাড়ে।

ত্রিশ দিন গাছের টেনে 
তুলবে তার বাপ কে,
দুবার করে চুমু খাবে
কিং কোবরা সাাপ কে।

গেলো চলে পাগলামিটা
ভূতের মাথা ঠান্ডা,
গেপন খবর মাঝ রাতে
বদ্যি মারে ডান্ডা।

টুনটুনি | স্বাগতা ভট্টাচার্য

 

ছোটো পাখি টুনটুনি

আম ডালে বাসা,

ছানা থাক দুধে ভাতে

এইটুকু আশা!


ছোটো-ছোটো চঞ্চুতে 

খঁড়কুটো আনে,

ভোর হলে ভরে দেবে 

ছড়া আর গানে


ঝড়, জলবাদলাতে

নিরাপদে থাকে!

জুটিবেঁধে সুখী ওরা,

কত ছবি আঁকে


 ছোটো পাখি, ছোটো নীড় 

ছোটো-ছোটো আশা,

ছোটো বুকে থাকে তার 

কতো ভালোবাসা


তবু নেই কোত্থাও 

উড়ে যেতে মানা!

মস্ত সে আকাশেতে,

মেলে দেবে ডানা



লেখক: স্বাগতা ভট্টাচার্য, 

নবগ্রাম, গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, ভারত।

তোমাদের জন্য বই


 শাকিব হোসাইন এর শিশুতোষ সায়েন্স ফিকশন গল্পের  বই “রোবট এলো মেরিন গ্রহে” 

পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা-২০২৩ “ছোটদের সময়” প্রকাশনীর স্টলে। স্টল নং-৬৭৩।